1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

দেশে ৫ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: দেশে প্রথমবার পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে কারও ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচজনের শরীরে পাওয়া গেছে রিওভাইরাস। নতুন রোগজীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণায় শনাক্ত হলো এই ভাইরাস।

রিওভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।

অধ্যাপক তাহমিনা শিরীন আরও জানান, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে।

প্রসঙ্গত, বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। প্রাদুর্ভাব বাড়ে শীতের সময়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews