1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

খালেদা জিয়ার রোগ মু্ক্তির জন্য কেরানীগঞ্জে দোয়া মোনাজাত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): খালেদা জিয়ার রোগ মু্ক্তির জন্য কেরানীগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের নির্দেশনায় কেরানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শনিবার কেরানীগঞ্জের কদমতলী রয়েল পার্টি সেন্টারে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।

এসময় দোয়া মোনাজাত অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পলকে শুভেচ্ছা জানান ও বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার রোগ মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা শেষে, বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে আসবে এমনটি আশা করে তার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews