1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কেরানীগঞ্জ অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে অবৈধ বালু মহলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন । কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া অভিযানের নেতৃত্বে দেন। সোমবার বিকেলে মডেল থানার হযরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজ সংলগ্ন ইটাভাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

 

এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত আইন ২০২৩) ১৫ ধারা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন এবং জনভোগান্তি সৃষ্টির অপরাধে মোঃ মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

 

অভিযান পরিচালনা করার সময় ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে আর ভবিষ্যতে লিপ্ত হবেন না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।

 

অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা প্রদান করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews