1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবেনাঃ আমান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবেনা। আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে ইরফান ইবনে আমান নির্বাচিত হলে কেরানীগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি বিগত বিএনপি সরকারের শাসনামলে কেরানীগঞ্জে রাস্তাঘাট ও অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নের ফিরস্তি তুলে ধরে আবারো বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সেলিম সহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews