1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৃহীত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদী বিক্ষোভ করেছে আদাবর থানা ছাত্রদল।

সোমবার (৩রা ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আদাবর থানার সন্নিকটের ছাপরা মসজিদ থেকে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। কয়েকশত নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে এসে শেষ হয়। এর আগে গত ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। তার বিপরীতে অবস্থান নিয়ে সোমবার (৩ জানুয়ারি) বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ আদাবর থানা ছাত্রদল।

 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয় বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্রলীগকে নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তবর্তী সরকার দৃশ্যমান পদক্ষেপ নিলে ফেব্রুয়ারি মাসে এরকম কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটি তাদের ধৃষ্টতা দেখানোর সাহস পেত না।

 

ছাত্রনেতা মাহফুজ আলম জয় আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশে এই বিক্ষোভ মিছিলটি হয়। এসময় ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও অরাজকতা ঠেকাতে আদাবর থানা ছাত্রদল সজাগ রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোন অপকৌশলের বিরুদ্ধে সচেতন সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এছাড়াও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সুমন, আব্বাস, সিয়াম, জাহিদ, সুজন, সাব্বির, নাজমুল, রনি, ইউসুফ, সৌরভ, মাইনুল, সুজন, রুবেল, রাজিব, জামাল, মিরাজ, রতন, আপন, আল আমিন, শাহ আলম, সাইফুল, মোস্তফা, সবুজ, শাওন, জীবন, রিপন, আজাদ, আরমান, উজ্জ্বল, ইমরান, রিমন, রমজান, সাগর, ফারুক, ইসমাইল, নাহিদ  ফাহিম,শামীম, ফয়সাল, রিফাত, রবিন প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews