1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: উচ্চ শিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদরাসা থেকে ফাজিল শেষ করেছেন।পড়ালেখা শেষ করে তার বন্ধু-বান্ধব যখন চাকরির খোঁজে ব্যস্ত, তিনি তখন কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন।

বাড়ির পাশের পতিত জমিতে শসা আবাদ করে সফল হয়েছেন তিনি। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকার যুবক মো. রেদুয়ান মোল্লা এবার ২৬ শতক জমিতে শসার আবাদ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভর সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়ালেখার ফাঁকে ফাঁকে তার পিতাকে কৃষিতে সহযোগিতা করতেন৷ সে থেকেই তিনি কৃষিতে আগ্রহী হয়ে উঠেন৷ এবার তিনি বাড়ির পাশের ২৬ শতক জমিতে এয়ার মালিক সিডের হাইব্রিড জাতের শসা আবাদ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাইকারী দরে মন প্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকায়।
তিনি এবার দেড় থেকে দুই লক্ষাধিক শসা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

রেদুয়ান মোল্লা বলেন,’কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুইটি প্রশিক্ষণ গ্রহণ করেছি। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়ে কাজ করছি। দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মন করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মনের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষতে বড় পরিসরে কৃষি নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।’

রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, ‘লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে এটা সব বাবা মা’র ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষি কাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে- আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে-সেই ধারণা আমার ছেলে বদলে দিয়েছে।’

স্থানীয় কৃষক মরজত আলী বলেন, ‘তিনি দুইবছর ধরে শসা চাষ করছেন। আমরা প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি।উচ্চ শিক্ষিত যুবক তিনি৷ চাকুরী না করে তার কৃষিতে কাজ আমাদের উৎসাহ দেয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন,’মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো উচ্চ শিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews