1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দেশের দক্ষিণ প্রদেশে বিদ্রোহ বিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। খবর রয়টার্সের
বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হলেও, ঠিক কখন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে ফিলিপাইনের বিমান বাহিনী বলেছে, মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতের পরপরই বুকিডন প্রদেশে মিশনে থাকা অন্যান্য বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এফএ-৫০ ফাইটার। পরে বাহিনীর তরফে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, জেট ফাইটারের ধ্বংসাবশেষ এবং দুই পাইলট বুধবার দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পাহাড়ে পাওয়া গেছে। বিমানবাহিনীর মুখপাত্র কনসুয়েলো কাস্তিলো এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, “ধ্বংসাবশেষ থেকে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা”। তবে আসল কারণ জানতে তদন্ত চলছে। এই দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি ১১টি এফএ-৫০ জেট গ্রাউন্ডেড করা হয়েছে বলেও জানান কাস্টিলো।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে নিজেদের সামুদ্রিক সীমানা রক্ষার জন্য দেশটির সক্ষমতা উন্নত করতে সামরিক আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসাবে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ১২ টি এফএ-৫০ ফাইটার কিনেছিল ফিলিপাইন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews