1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে ঢাকা জেলা বিএনপির সহ সম্পাদক মোহাম্মদ সামিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।

জানা গেছে, পবিত্র  রমজান উপলক্ষে হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে।

প্রতিদিন প্রায় কয়েক শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাওন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ সোলেমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় ঢাকা জেলা বিএনপি’র সহ সম্পাদক সামিউল্লাহর নেতৃত্বে সদস্য ফরম বিতরণ ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাকে গণসংবর্ধনা ও বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।

m/p

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews