1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

গাজাবাসীদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ডেস্ক নিউজঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাজায় নির্মম হামলা ও গণহত্যা বন্ধে এবং মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান ও শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দলটির ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, গাজা সবসময় অপরাজেয়। গাজাবাসীরা কুরআনের সঙ্গী ও কুরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই গাজায় বসবাস করছে। তাদেরকে জন্মভূমি ত্যাগ করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদান করা হলেও আল্লাহর ফয়সালার অপেক্ষায় সেখানেই রয়েছে গেছেন।

তিনি বলেন, বিশ্বের সকল মা-ই জন্ম দেন সন্তান। কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে জায়নবাদীরা একদিন পরাভূত হবে। তাই এ নির্মমতা দেখে কারো পক্ষে বসে থাকার সুযোগ নেই বরং যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই এসব মজলুম ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে। পবিত্র এ মাহে রমজান মাসে আল্লাহ ভয় এবং তালিম নিয়ে বিপন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

জামায়াতের আমির বলেন, মানবরচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এতো অস্থিরতা ও অশান্তি। সমাজ ও রাষ্ট্রে কুরআনকে বিজয়ী করা গেলে কোন ধর্মের মানুষেরই কোন সমস্যা থাকবে না। দেশের সকল নাগরিক সমাজ অধিকার ভোগ করবে। কেউ কারো হক নষ্ট করার দুঃসাহস করবে না। থাকবে না মানুষে মানুষে কোন বৈষম্য। সমাজে কোন দুর্নীতি, দুঃশাসন, অপরাধ, খুন, ধর্ষণ, রাহাজানি থাকবে না। রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। জামায়াত সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশে কুরআন বিজয়ী ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews