1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

জোটবদ্ধভাবে ইসলামিক দলগুলো ভোটের মাঠে লড়তে ঐকমত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক: জোটবদ্ধভাবে ইসলামিক দলগুলো আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট-জোটের ছক কষছে । জোটবদ্ধভাবে ভোটের মাঠে লড়তে শুরু হয়েছে তোড়জোড়। এরইমধ্যে ঐকমত্যে পৌঁছেছে পাঁচটি দল। এখন চেষ্টা চলছে জোটের কলেবর বাড়ানোর। দলগুলো বলছে, ফ্যাসিবাদবিরোধী যে কারোর সঙ্গেই হতে পারে নির্বাচনী জোট।

ইসলামী দল হিসেবে ১৯৯১ সালে সর্বোচ্চ ১২ শতাংশ ভোট পায় জামায়াতে ইসলামী। জয় পায় ১৮ টি আসনে। পরের নির্বাচনগুলোতে ক্রমান্বয়ে কমেছে দলটির ভোট ও আসন। অন্যান্য ইসলামি দলগুলোর ভোটও ছিলো সর্বোচ্চ ১ থেকে ২ শতাংশের মধ্যে।

পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনেকে সামনে রেখে নতুন করে সক্রিয় হয়েছে ধর্মভিত্তিক দলগুলো। মেলাচ্ছে ভোট-জোটের হিসাব নিকাশ। এ লক্ষ্যে সম্প্রতি বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ওলামা ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস। সিদ্ধান্তে নেয় ঐক্যবদ্ধ নির্বাচনের।

ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দীর্ঘ ১৫ বছর দেখেছি আমরা বারবার ব্যবহৃত হয়েছি। এজন্য এবার আমরা একাত্রিত হয়ে নির্বাচনী একটি সমঝোতা করতে চাই। যাতে নির্বাচনে ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে পারি। এ লক্ষ্যে কাজ করছি, লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রও তৈরি হয়েছে।

আলোচনা আছে, বাড়তে পারে জোটের কলেবর। কথা চলছে ভোটের মাঠের বড় শরিক জামায়াতের সাথেও। এমনকি বিএনপির সাথে গাটছড়া বাধা নিয়েও আলোচনার দরজা খোলা রাখতে চায় দলগুলো।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ঐক্যবদ্ধ হয়ে সব ঘরানার আলেম, দল-মতের সঙ্গে বসবো। এরপর সবাইকে ঐক্যবদ্ধ করবো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews