1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে : প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ডেস্ক নিউজ: বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি, কারণ নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে হলে তাদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে। তিনি তরুণ প্রতিনিধিদের নরওয়ের রাজনৈতিক বাস্তবতা ও তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান।

সফররত প্রতিনিধিরা বাংলাদেশের তরুণদের সঙ্গে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং জানান, অনেকেই এখনো জীবনে একবারও ভোট দিতে পারেননি। তারা জানতে চান, বর্তমান অন্তর্বর্তী সরকার ভোটাধিকার নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।

উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হচ্ছে পদ্ধতিগত সংস্কার। গত ১৫ বছরে ভোট দেয়ার বাস্তব সুযোগ ছিল না, একটি প্রহসনের নির্বাচনব্যবস্থা চালু ছিল। এই ব্যবস্থাকে বদলাতে হলে প্রতিষ্ঠানগত সংস্কার জরুরি, যাতে করে ভবিষ্যতে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক বাস্তবতা অনেক পুরোনো ও জটিল। আমরা এক ধরনের রাজনৈতিক জঞ্জালের উত্তরাধিকার পেয়েছি, যা পরিষ্কার করা এই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য একটি ক্রান্তিকাল, তবে আমি আশা করি, এটি সংক্ষিপ্ত হবে।

সফররত নরওয়েজিয়ান প্রতিনিধি দলে ছিলেন, সমাজতান্ত্রিক যুব লীগের উপ-নেতা নাজমা আহমেদ, এউইএফ-এর আন্তর্জাতিক নেতা ফাওজি ওয়ারসাম, সেন্টার পার্টির ডেন স্কোফটারড, কনজারভেটিভ পার্টির ওলা সেভনবী, খ্রিস্টান ডেমোক্র্যাটসের হ্যাডল রাসমাস বুল্যান্ড, গ্রিন ইয়ুথের টোবিয়াস স্টোকল্যান্ড এবং ইয়ং লিবারেলসের সাবেক নেতা থাইরা হাকনস লোক্ক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews