1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জের প্রভাবশালী আ.লীগের ২ নেতা রাাজধানীতে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগের ২ নেতাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) ভোরে ডিবি একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মো. ইয়ামিন এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আস্থাভাজন হিসেবে পরিচিত আওয়ামীলীগ নেতা মো. ইকবাল হোসেন। তারা ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, মো. ইয়ামিনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ছাত্রজনতার ওপর সরাসরি হামলার অভিযোগ ছাড়াও একাধিক হত্যা মামলা রয়েছে। ইয়ামিন আন্দোলনের পুরোটা সময় কখনো সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর কখনো সাবেক এমপি কামরুল ইসলাম এর প্রধান সহযোগী হিসেবে কেরানীগঞ্জ এবং রাজধানীর শাহবাগ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার নেতৃত্বেই কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির প্রধান কাযার্ালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। অপরদিকে মো. ইকবাল হোসেনের বিরুদ্ধেও রয়েছে হত্যা মামলা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক (ডাবলু) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান। দক্ষিণের ওসি সাইদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews