1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

ডেস্ক নিউজ: খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সাংস্কৃতিক জগতের কিংবদন্তি জনাব মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবাহী এক সাংস্কৃতিক পরিবারের সদস্য জনাব আব্বাসী সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে এক সোনালি অধ্যায় রচনা করে গেছেন।

জামায়াতে আমির আরও বলেন, মহান রাব্বুল আলামিন তার এই বান্দার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তার সফরকে সহজ করে দিন। আখের, তার গুনাহ ও ভুল-ত্রুটি ক্ষমা করে, তার নেক আমলগুলো কবুল করে, মেহেরবানি করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। মরহুমের আপনজন, প্রিয়জন, সহকর্মী ও গুণগ্রাহীদের আল্লাহ তা’আলা উত্তম ধৈর্যের তাওফিক দান করুন। আমিন।

 

এদিকে শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্ব।

ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত মোস্তফা জামান আব্বাসী শুধু সংগীতশিল্পী হিসেবেই নন, একজন খ্যাতিমান লোকসংগীত গবেষক ও লেখক হিসেবেও দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেন। তার পিতা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী।

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন, শিল্পীসমাজ ও সাধারণ মানুষ তার অবদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews