1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক মোস্তফা কামাল সদস্য সচিব লিটন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

ডেস্ক নিউজ: আসন্ন কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে প্রেসক্লাব পরিচালনা কমিটি বিলুপ্ত করে দৈনিক নয়া দিগন্তের মোস্তফা কামালকে আহবায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

রবিবার(২৫ মে) দুপুরে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটির উপদেষ্টা কমিটি ঘোষণা করেন শফিক চৌধুরী। এসময় সাথে ছিলেন কমিটির আরেক উপদেষ্টা মিয়া আব্দুল হান্নান । আমার দেশ পত্রিকা ঢাকা জেলা প্রতিনিধি রাকিব হোসেন ও এনটিভি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রথম আলো কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তিনমাস মেয়াদে গঠিত আহবায়ক কমিটি সুষ্ঠ সুন্দরভাবে একটি নির্বাচনের আয়োজন করবেন।

 

এসময় যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর এর সঞ্চালনায় কালের কণ্ঠের আলতাফ হোসেন মিন্টু, সংবাদ পত্রিকার শহিদুল ইসলাম বিপ্লব, এশিয়া বাণীর ইউনিট প্রধান মিয়া আব্দুল হান্নান, আজকের পত্রিকার নাজিমুদ্দিন ইমন, কালের কণ্ঠের (ডিজিটাল) শেখ ফরিদ, দেশ রূপান্তর পত্রিকার রাজু আহমেদ, আমাদের সময় প্রতিনিধি এম আশিক নূর, বাংলা টিভির প্রতিনিধি এরশাদ হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি নাসির উদ্দিন টিটু, যায়যায়দিন প্রতিনিধি মাসুম পারভেজ, ইনকিলাব প্রতিনিধি সোহাগ খান, ইত্তেফাক প্রতিনিধি এনামুল হাসান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি লিটন খান, দৈনিক ডেসটিনির সোলায়মান সুমনসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনেকে উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews