1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মাকে হাসপাতালে দিয়ে পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে সরকার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার প্রথম দিন মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় পরীক্ষায় অংশ নিতে না পারা ছাত্রীটির পাশে দাঁড়িয়েছে সরকার। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটে। অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও সময়মতো না আসায় পরীক্ষায় অংশ নিতে পারেননি ছাত্রীটি। পরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং তা গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বলেন, “মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “তার (ছাত্রী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”
এই ঘটনায় অনেকেই মানবিক সহায়তা ও সমাধানের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। ছাত্রীর এমন পরিস্থিতিতে সরকারের দ্রুত সাড়া প্রশংসিত হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews