1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

লন্ডনে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত সবাই নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ধরে গেছে। এতে বিমানে থাকা চারজন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ইংল্যান্ডের এসেক্স পুলিশ সোমবার (১৪ জুলাই) জানায়, ওই দুর্ঘটনায় নিহত চারজনই বিদেশি নাগরিক এবং তাদের পরিচয় শনাক্তের কাজ এখনো চলছে। উড়োজাহাজটি রোববার বিধ্বস্ত হয়।

 

বিমানটি ছিল ‘Beechcraft B200 Super King Air’ মডেলের একটি ১২ মিটার দীর্ঘ টার্বোপ্রপ প্লেন, যা ডাচ কোম্পানি জিউস আভিয়েশনের মালিকানাধীন। রোববার এটি প্রথমে গ্রিসের এথেন্স থেকে ক্রোয়েশিয়ার পুলা শহরে যায় এবং সেখান থেকে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে পৌঁছায়। সন্ধ্যায় এটি নেদারল্যান্ডসের লেলিস্টাড ঘাঁটিতে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণযাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই প্লেনটি ভূপাতিত হয়ে আগুন ধরে যায়।

 

এসেক্স পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট মরগান ক্রোনিন সাংবাদিকদের বলেন, “দুঃখজনকভাবে নিশ্চিত করতে পারছি, বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। আমাদের প্রাথমিক ধারণা, তারা প্রত্যেকেই বিদেশি নাগরিক।”

জিউস আভিয়েশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এসইউজেড-১ ফ্লাইটে থাকা চারজনের কেউই বেঁচে নেই। এই কঠিন সময়ে আমরা নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রসঙ্গত, জিউস আভিয়েশন মূলত মেডিকেল ইভাকুয়েশন, অঙ্গ প্রতিস্থাপন, মানচিত্র তৈরি এবং ব্যক্তিগত চার্টার ফ্লাইট পরিচালনা করে থাকে।

লন্ডন সাউথএন্ড বিমানবন্দরটি মূলত স্বল্প দূরত্বের ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয় এবং এটি লন্ডন শহর থেকে ৭২ কিলোমিটার পূর্বে অবস্থিত। ইজি-জেটসহ বেশ কয়েকটি বিমান সংস্থা এখান থেকে ফ্লাইট চালায়। দুর্ঘটনার পর সোমবার সকাল পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।

ব্রিটেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) জানায়, তারা একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে, যেখানে বিমান চালনা, মানবিক কারণ, প্রকৌশল এবং ফ্লাইট ডেটা বিশ্লেষণে দক্ষ পরিদর্শকরা রয়েছেন। সংস্থার কর্মকর্তা লিসা ফিটসিমন্স বলেন, “আমরা অন্যান্য দেশের তদন্ত সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি। এই মুহূর্তে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো মন্তব্য করা খুবই আগেভাগে হয়ে যাবে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews