1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইটার কারাতে স্কুল এর শিক্ষার্থীদের কারাতের বিভিন্ন কলাকৌশল প্রদর্শনী ও বেল প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের বেল প্রদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইটার কারাতে স্কুলের সভাপতি হাজী বাশারের সভাপতিত্বে ও প্রশিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ। কেরানীগঞ্জ ওয়াসিং মালিক সমিতির সভাপতি মোবারক বেপারী, এটিএন নিউজ ও দৈনিক আমাদের সময়ের সাংবাদিক এম আশিক নূর, যুব ও ক্রীড়া সংগঠক সায়মন চৌধুরী। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্তমান সমাজে তরুণদের অবক্ষয় রোধে এমন উদ্যোগ প্রশংসনীয়। আত্মরক্ষার কৌশল ও মানসিক বিকাশে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর প্রভাব ফেলছে।”
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ও সহযোগিতায় সরকার পাশে থাকবে বলেও জানান প্রধান অতিথি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম কারাতে গুরু ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলের প্রতিষ্ঠান ইয়ান ড্রাগন মার্শাল আর্ট দি ফাইটার কারাতে স্কুলের একটি শাখা হিসেবে কেরানীগঞ্জের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews