1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গামবাংয়ের কাছে ইস্ট কোস্ট এক্সপ্রেসওয়ের ২০০.৮ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) মারা যান। ৪০ এবং ৪৫ বছর বয়সী আরও দুই যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তারা তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) চিকিৎসাধীন রয়েছেন।

কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান,  তদন্তে জানা গেছে যে পাঁচজন বিদেশি নাগরিক টয়োটা আভাঞ্জায় কুয়ান্টান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন।

তিনি বলেন, আমাদের মনে হচ্ছে, হাইওয়েতে গাড়ি চালানোর সময় সাব্বের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি এক্সপ্রেসওয়ের বাম দিকে পিছলে যায়। চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং এমপিভির রোড ট্যাক্স মে মাসে শেষ হয়ে গিয়েছিল। পুলিশ বর্তমানে অধিকতর তদন্ত করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews