1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানো হয়েছে—তবে এই সুবিধা আদায়ে কোনো ধরনের গোপন চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই বাণিজ্য চুক্তি নির্বাচিত সরকার চাইলে বাতিলও করতে পারবে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ আলোচনা নিয়ে দুই দেশই গুরুত্ব দিয়েছে জাতীয় স্বার্থ, বাণিজ্য ভারসাম্য ও নিরাপত্তার বিষয়গুলোতে। পরপর কয়েক দফা দরকষাকষির পর চুক্তিতে পৌঁছায় ঢাকা ও ওয়াশিংটন।

আলোচনায় অংশ নেওয়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি। তবে মধ‍্যপ্রাচ‍্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগীতা করেছে। তার ভাষায়, “ভারত কিংবা কানাডাও এখনও এই সুবিধা পায়নি— অথচ ওদের লবিস্টের অভাব নেই। এই ধরনের আলোচনা লবিস্ট দিয়ে হয় না।”

আর বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহ বোয়িং বিক্রির চেয়ে কৃষিপণ্যে বেশি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি করা হয় নি। নির্বাচিত সরকার এসে চাইলে এ চুক্তি বাদ দিতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে আমরা এই চুক্তি প্রকাশ করবো। বিষয়টা দুঃখজনক হলেও আমাদের চুক্তি আগেই ফাঁস হয়ে গিয়েছিল, তবে সেখানে কিন্তু দেশের স্বার্থ বিরোধি কোন কিছুই নেই। যেগুলো পরোক্ষভাবে দেশের স্বার্থ বিরোধি হতে পারে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে বাতিল করে দিয়েছি।

শুল্কচুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews