1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

দামি গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আগামী নির্বাচনে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এ জন্য কেনা হচ্ছে ২শ’ কোটি টাকার জিপ ও মাইক্রোবাস। আগের নির্দেশনা শিথিল করে এর অনুমোদন দিয়েছে, অর্থ মন্ত্রণালয়। যাকে বিলাসী উদ্যোগ বলছেন, বিশ্লেষকরা।

সম্প্রতি সমালোচনার মুখে বাতিল হয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত। এবার জাতীয় নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সামলাতে বিলাসবহুল গাড়ি চায় আমলারা। যাতে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাস দুয়েক আগে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে বলা হয়, প্রতিটি সংসদীয় আসনে একটি করে দরকার নতুন ৩শ’ গাড়ি।

এমন প্রস্তাব কয়েক দফা পর্যালোচনার পর ১০০টি জীপ ও ৭২টি মাইক্রোবাস কেনার অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয়। প্রতিটি জীপের দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। আর মাইক্রোবাস ৫২ লাখ। এসব গাড়ি কিনতে সরকারকে গুনতে হবে একশ ৯৬ কোটি ৩৯ লাখ টাকা। যা ব্যয় হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন কেনার বরাদ্দ থেকে।

অর্থ মন্ত্রণালয় বলছে, গাড়ি কেনার অনুমোদন দেয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আগের নির্দেশনা। তবে গাড়ি কেনার আগে নিতে হবে প্রধান উপদেষ্টার অনুমতি।

গেলো ১০ মাসে জেলা প্রশাসকের দপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহার, বিদেশি রাষ্ট্রদূতদের আনা নেয়ায় পাঁচ দফায় অন্তত হাজার কোটি টাকার গাড়ি কেনার প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। যেখানে বরাদ্দ ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews