1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত , টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মহাদেশীয় আসরের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ভারত ক্রিকেট যুদ্ধ।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এবং তিনি পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। তবে গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক।

ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান।

টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত চলতি এশিয়া কাছে আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত ছিল দলটি। অন্যদিকে বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দুটিতে—দুটিই ভারতের বিপক্ষে।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), হোসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রউফ ও আবরার আহমেদ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews