1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

গাজীপুর ও নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছেন। এছাড়া, নওগাঁ মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর ঢালাই ব্রিজ পয়েন্টে প্রতিমা বিসর্জনে গিয়ে আরও এক শিশু নিখোঁজ হয়েছে।

গাজীপুরে নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট ডিঙ্গি নৌকাটি। এ সময় ওই নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাঁতারে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু। নৌকা ডুবির পরপর স্থানীয়রা শিশু দুই জন উদ্ধার করতে তুরাগ নদী নামে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, নওগাঁ মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাদেবপুরের বিভিন্ন মন্দির থেকে প্রতিমা বিসর্জনে আসে ৫০টির বেশি নৌকা। সন্ধ্যার কিছু আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে এক শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশু থেকে উদ্ধারে কাজ করছে। তবে মহাদেবপুর ফায়ার স্টেশনে কোন ডুবুরি দল না থাকায় খবর দেয়া হয়েছে রাজশাহী স্টেশনে। সেখান থেকে আসছে উদ্ধারকারী দল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews