1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
দলীয় প্রতীক শাপলার বিষয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি। কয়েকদিন পরপরই এনসিপির নেতারা আসেন কমিশনে। দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারসহ সিনিয়র সচিবের সাথে। তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেয়া হয় শাপলা প্রতীক দেয়া হবে না এনসিপিকে।

দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন। অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি। এনসিপির আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, আমরা আশ্চর্যজনক ভাবে দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কোন না কোন ভাবে বিএনপির দিকে ঝুঁকে পরেছে।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ বলছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি।

রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ সাহান বলছেন, কমিশন থেকে উত্তর না পাবার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে।

তবে দুই বিশ্লেষকই বলছেন, বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলোও। যদিও এনসিপির এই অবস্থান নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews