1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণের পাশ দিয়ে অতিক্রমকালে কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকতে দেখে টহল দল অভিযান চালায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৪৫০ টাকা নগদ (ইয়াবা বিক্রির অর্থ বলে ধারণা), ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) উদ্ধার করা হয়। এ সময় মোঃ আপন ইসলাম আগুন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বোরদেশী পশ্চিমপাড়া, আমিনবাজার এলাকার বাসিন্দা এবং শামসুল হকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রিসহ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।

পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews