1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বুড়িগঙ্গা টিভি ডেস্ক :
নাটোরের লালপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময়
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা রহমান পুতুল উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নাটোর গোপালপুর পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এ সময় তিনি বলেন, আপনারা যদি চান সমাজকে ভালো রাখবেন,তাহলে একজন ভালো মানুষ প্রয়োজন। তাহলে আপনাদের যোগ্য মানুষ খুঁজে নিতে হবে। আর এখনি যোগ্য মানুষ খুঁজার আসল সময়।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মুলাম, থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও বিলবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলি মিস্টু , পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাইদুজ্জামান লিটন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews