রাজধানীর পুরান ঢাকার ব্যবসার প্রানকেন্দ্র বাদামতলীর ফল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।
সোমবার বিকালে বাদামতলী এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফল ব্যবসায়ী ফারুক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।
সভা শুরুতে কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ন – আহবায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম পারভেজ রেজা, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী নাজিম, কোতয়ালী থানা বিএনপির আহবায়ক আনোয়ারুল আজিম, যুগ্ন – আহবায়ক সুরাইয়া বেগম,যুগ্ন – আহবায়ক সাঈদ আহমেদ রানা, যুগ্ন- আহবায়ক ইমরান ওয়াহিদ, যুগ্ন – আহবায়ক মোস্তাক আহমেদ, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, কোতয়ালী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন। ফল সমিতির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক সিদ্দকী,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, আল আমিন মোল্লা,বদর মিয়া,হাজী টিটু, সভায় সঞ্চলনা করেন মো: জাকির হোসেন ।
বক্তরা আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।এবং পুরান ঢাকার যানজট নিরসনের জন্য ও চাঁদাবাজি বন্ধের জন্য ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর কাছে আহবান জানান।