অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রানা।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান এবং কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন সোবহান। তিনি দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।







