1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর; আহত ৮

ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চিফ রিপোর্টার মো. রেজাউল ইসলাম লাকি।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তিনি বিশিষ্ট সুফি তত্ত্ববিদ, গবেষক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী-এর রচিত কয়েকটি বই উপহার দেন।

উপহার হিসেবে দেওয়া বইগুলোর মধ্যে ছিল ‘সুফি সাইকোলজি’, ‘আত্মার নকশা’, ‘সুফি মেডিটেশন’ এবং ‘কুন ফায়াকুন’। এ সময় শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বই গ্রহণ করে উপাচার্য লেখকের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। জীবনের প্রতিটি পর্যায়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। জানতে হলে পড়তে হবে, আর ভালো বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে।”

তিনি আরও বলেন, লেখক ও গবেষকদের সৃজনশীল কাজের যথাযথ মূল্যায়ন তাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জ্ঞানচর্চা, গবেষণা ও সাহিত্য বিকাশে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপাচার্য সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews