1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ তিনজন কথিত জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি এলাকায় হাজী ইব্রাহীমের বাড়ির এক ভাড়াটিয়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. মনির হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পটুয়াখালী জেলার গলাচিপা থানার কলাগাছিয়ার মো. কুদ্দুস মোল্লার ছেলে মো. রাজিব মোল্লা (২০), পটুয়াখা‌লি জেলার গলা‌চিপা থানার খা‌রিজ্জমা গ্রামের, মোঃ মোজা‌ম্মেল হাওলাদার এর ছেলে মো. রাব্বি হাওলাদার (২৫) এবং পটুয়াখা‌লি জেলার গলাচিপা থানার বাশবারিয়া গ্রামের  মোঃ আনোয়ার হোসেনের ছেলে মো. রাসেল (৩৪)।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাজিব মোল্লার কাছ থেকে ৫০ হাজার টাকা, রাব্বি হাওলাদারের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাসেল বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলিতে হাজী ইব্রাহীমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews