1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাববাড়ি পুকুরপাড়ে শনিবার (১৮ জুলাই) রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক ও ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সুমন ভূইয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, খাজা ওয়াসিম, খাজা খালেদ চিশতি ও দীন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনছার, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের নেতা মুফতিজুল কবির কিরণ, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার এবং সদ্য সাবেক কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক দীন ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে সুমন ভূইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে সফল করতে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সবসময় ক্রীড়া উন্নয়নে সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজন করা হবে।

 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ৪৩ ইঞ্চি টেলিভিশন ও ট্রফি এবং রানারআপ দলের হাতে একটি মাইক্রোওভেন ও ট্রফি তুলে দেন অতিথিরা।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দর্শকদের জন্য প্রশ্নোত্তর পর্ব, যেখানে ১০ জন বিজয়ীকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

 

খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা ইমরান আলী ইমু, নুর হোসেন, জাবেদ ও ডালিম। আয়োজক কমিটিতে ছিলেন সোয়েব, হামজা, সজিব, আফিদ্রি ও সবুজ। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews