1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজারের বেশি যাত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২ আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে দুর্গাপূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, নির্বিঘ্নে উৎসব পালনের প্রস্তুতি বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসেবী, মাদক মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশ সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মাদকসেবী, মাদক মামলার দুই আসামি, বৈষম্যবিরোধী মামলার দুই আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews