1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন নিয়ন্ত্রণে মেহেরপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েনের অনুমতি, বন্ধ সড়ক ও টেলিযোগাযোগ সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, সোমবার বিকেলের মধ্যে ছাড়ার নির্দেশ সংস্কৃতির সমতার বার্তা নিয়ে যবিপ্রবিতে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড জিবুতির উপকূলে নৌকাডুবি, নিহত ১০৯ অভিবাসী; নিখোঁজ ১১৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন জানুয়ারির দলবদলে রিয়াল ছাড়তে পারেন এনদ্রিক, আগ্রহী এসি মিলান ভারতে বিক্ষোভ ঘিরে অভিনেতা ইমরান খান আটক

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ৩২ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, স্থায়ী সদস্য শোভন কমলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

নবগঠিত কমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাছির উদ্দিন, শেহান রাজ্জাক সঞ্জয়, আকাশ খান, সোহেল রানা, শামীম আলম সাজিদ, কাজী কর্নিয়া, শাকিল প্রধান, জাহিদ নোমান, জান্নাতুল আভা, আরমান হোসেন ও বকুল বিশ্বাসসহ মোট ৩২ জন।

কমিটি গঠনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জের পরিবেশগত সমস্যা চিহ্নিত করা, স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করা এবং টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তোলার আন্দোলন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বায়ুদূষণ ও শব্দদূষণ, জলাশয় ও খাল দখল, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নের অভাব পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সিদ্ধিরগঞ্জের পরিবেশ রক্ষায় এসব সমস্যা চিহ্নিত করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তারা বলেন, সিদ্ধিরগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সংগঠনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক সচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটি পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশগত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews