
নিজস্ব প্রতিবেদক:
প্রয়াত সাংবাদিক ও ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ডিজেসির উপদেষ্টা শাখাওয়াত হোসেন বাদশাহ, ডিজেসির উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান স্বপন, সহ-সভাপতি হালিম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার, প্রয়াত আবু হেনা রাসেলের জামাতা মুসা বিন মুস্তাফিজ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর বাবু এবং সদস্য সোহেল, ইউসুফ হাওলাদার দিপু, রাজিব চৌধুরী, সুজন খান ও সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা মরহুম আবু হেনা রাসেলের সাংবাদিকতা জীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।