1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের আগে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, মোংলায় গড়ে উঠবে শিল্পকারখানা উচ্ছেদের এক দিন পরই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত-সড়ক ফরিদপুরে জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০ কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউপি নির্বাচনের আগে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
ইউপি নির্বাচনের আগে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা কিংবা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর কোনো ইউনিয়নের নাম তালিকা থেকে বাদ পড়ে থাকলে তা নতুন করে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের সব জেলার নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে এ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে মোট ইউনিয়নের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে কমিশন। এর মধ্যে আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ জেলার অধীন ইউনিয়নগুলোর বর্তমান আইনি ও প্রশাসনিক পরিস্থিতি নিবিড়ভাবে যাচাই করতে বলা হয়েছে। বিশেষ করে সীমানা সংক্রান্ত জটিলতা কিংবা মামলা নিষ্পত্তির পর নির্বাচন উপযোগী হওয়া সত্ত্বেও কোনো ইউনিয়নের নাম মূল তালিকায় বাদ পড়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

যাচাই-বাছাই শেষে তালিকায় কোনো সংশোধন বা হালনাগাদের প্রয়োজন হলে সংশোধিত তথ্য আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখায় পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews