1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

কৃষ্ণ সাগরে তিন বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, যুদ্ধবিমান পাঠাল রোমানিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
কৃষ্ণ সাগরে তিন বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, যুদ্ধবিমান পাঠাল রোমানিয়া
কৃষ্ণ সাগরে তিন বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, যুদ্ধবিমান পাঠাল রোমানিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক:

কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে তিনটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে চালানো এ হামলায় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজের ক্রুদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনার পর আকাশসীমার নিরাপত্তায় দুই দফায় যুদ্ধবিমান মোতায়েন করতে বাধ্য হয়েছে রোমানিয়া।

রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কু বলেন, এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে প্রতিবেশী দেশে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্টেফান রাদু ওপ্রেয়া জানান, হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে গ্রিসের পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার ‘এভিয়া পেট্রোল ভি’, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মারসল’ এবং তেল পণ্যবাহী ট্যাংকার ‘আলি নাজাফভ’।

এর মধ্যে ‘এভিয়া পেট্রোল ভি’ ও ‘মারসল’ সুলিনা খালের দক্ষিণ-পূর্বে যথাক্রমে চার ও পাঁচ নটিক্যাল মাইল দূরে রোমানিয়ার নিজস্ব জলসীমায় হামলার শিকার হয়। এর আগে শুক্রবার গভীর রাতেও ‘লারিসা ১’ নামে পালাউয়ের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ড্রোন হামলার মুখে পড়ে।

এ পরিস্থিতিতে ন্যাটোর সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছে রোমানিয়া। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নজরদারি বিমান দিয়ে টহল বৃদ্ধি এবং ড্রোন প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি চলতি সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে উত্থাপন করবেন তিনি। এরই মধ্যে রোমানিয়ার অনুরোধে ফ্রান্স দেশটিতে অস্থায়ীভাবে ‘আটলান্টিক-২’ সামুদ্রিক টহল বিমান মোতায়েন করেছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো সদস্য রোমানিয়া ও বুলগেরিয়ার কাছাকাছি বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক ড্রোন হামলা কৃষ্ণ সাগর অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। দানিউব নদীকে কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করা সুলিনা খাল ইউক্রেনের রপ্তানি বাণিজ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ অঞ্চলে সংঘাতের বিস্তার আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews