1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচে মরক্কো

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচে মরক্কো

আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে দুই ধাপ এগিয়ে ১ হাজার ৮০৫ দশমিক ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে মরক্কো। এর মধ্য দিয়ে ১৯৯৪ সালের এপ্রিলে নাইজেরিয়ার গড়া রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। সেবার প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফিফা র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা ১ হাজার ৯৭২ দশমিক ৮০ পয়েন্ট নিয়ে। ফ্রান্স ১ হাজার ৯৫৮ দশমিক ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ইংল্যান্ড ১ হাজার ৯২৫ দশমিক ৫৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

মরক্কোর উত্থানে এক ধাপ পিছিয়ে ১ হাজার ৮০০ দশমিক ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে ১ হাজার ৭৯৭ দশমিক ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পর্তুগাল।

সাম্প্রতিক ম্যাচে মরক্কোর দাপুটে পারফরম্যান্স তাদের এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে নাইজারকে ৫-১ গোলে হারায় দলটি।

অন্যদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে র‍্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। আর ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অবসরের পর নিজেদের প্রথম অফিশিয়াল ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। এই ফলও দলটির র‍্যাঙ্কিংয়ে অবনতির অন্যতম কারণ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews