1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো!

ক্রীড়া ডেস্ক:

ফুটবল মাঠে আবারও ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে নামার অপেক্ষায় রয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাঁর।

২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ সময় ফুটবলের প্রতিযোগিতামূলক আসরের বাইরে ছিলেন সাবেক এই ব্যালন ডি’অরজয়ী তারকা। তবে গত জুনে ইতালির ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করেন তিনি। একই সঙ্গে ক্লাবটির মালিকানার অংশীদারও হন।

প্রথমে তাঁর মাঠে ফেরা নিয়ে সংশয় থাকলেও সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি জানান, ফরলির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন রোনালদিনহো। তবে কতক্ষণ তাঁকে মাঠে রাখা হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। দলের আক্রমণভাগে তিন ফরোয়ার্ডের একজন হিসেবে খেলবেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

শুক্রবার ইতালিতে পৌঁছে শনিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তাঁকে একনজর দেখতে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ঐতিহাসিক এই প্রত্যাবর্তন ঘিরে রাভেনার স্তাদিও ব্রুনো বেনেলিতে অতিরিক্ত অস্থায়ী গ্যালারিও নির্মাণ করা হয়েছে।

ইতালীয় সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেল্লা সেরা’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো ২০০৮ সালে এসি মিলানের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে ডার্বিতে করা নিজের প্রথম গোলের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ইতালিতে তাঁর প্রথম গোলটি এসেছিল ডার্বিতেই। হেডে গোল করা তাঁর বিশেষত্ব না হলেও আবারও তেমন কিছু ঘটতে পারে বলে মজা করেন এই তারকা। ৪৬ বছর বয়সে মাঠে ফেরাকে ক্যারিয়ারের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে রাভেনার সতীর্থ সিমোনে রাব্বি জানিয়েছেন, ম্যাচে পেনাল্টি পেলে সেই শট নেওয়ার দায়িত্ব রোনালদিনহোর হাতে তুলে দেওয়া হতে পারে।

ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন মাঠের সেই জাদুকরী মুহূর্তের। দীর্ঘ বিরতির পর ৪৬ বছর বয়সী রোনালদিনহো কতটা আলো ছড়াতে পারেন, তা দেখার অপেক্ষায় তাঁর ভক্ত-সমর্থকরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews