1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জে ২০হাজার দুঃস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মে, ২০২১

নিজস্ব প্রতিনিধি:
কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ২০ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

আজ সকালে শাক্তা, তেঘরিয়া, শুভাঢ্যা ইউনিয়নের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ।

দক্ষিন কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগনের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আমার নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি নইউনিয়নের সকল অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,আলু,পেয়াজ ও লবণ পৌছে দেয়া হচ্ছে। স্থানীয় মসকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করছেন। তালিকা মোতাবেক প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমাদের নেতা-কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্য সামগ্রী পৌছে দিবেন। তাছাড়া করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক সকল প্রকার প্রচার প্রচারনা ও দিক নির্দেশনা মূলক কার্যক্রমও চলমান রেখেছে । উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা এসকল কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাট মিয়া,শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনসহ আরো অনেক ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews