1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

তিমির মৃতদেহের বালি সরে বের হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ মে, ২০২১

আজ রোববার (০২ মে) দুপুরে তিমিটি মৃতদেহের বালি সরে যাওয়ার খবর পাওয়া যায়। যেটি গত ১০ এপ্রিল মৃত অবস্থায় কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসে। গত ৯ ও ১০ এপ্রিল দুটি মৃত তিমি ভেসে এসেছিল। জানা যায়, সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে দুপুরে জোয়ারের পানিতে একটি তিমির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। জোয়ারে পানি কমে গেলে তিমির মৃতদেহটি পুরোপুরি দৃশ্যমান হয়। তবে তিমিটির লেজ ও মাথার অংশ পঁচে গিয়ে একেবারেই বিচ্ছিন্ন দেখতে পায় স্থানীয়রা। এসময় আশাপাশের এলাকায় উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
যার মধ্যে একটি ভেসে এসেছিল দরিয়া নগর পয়েন্টে; আরেক হিমছড়ি পয়েন্টে। পরে দুটি তিমিই মাটি চাপা দেয়া হয়েছিল। কিন্তু গেল কয়েক দিন পূর্ণিমার জোয়ারের পানিতে গত ১০ এপ্রিল হিমছড়ি পয়েন্টে যে তিমিটি মাটি চাপা দেয়া হয়েছিল সেটির মাটি সরে গিয়ে পুনরায় ভেসে উঠেছে। এখন ঘটনাস্থলে আরও গভীর করে গর্ত করে ভেসে উঠা তিমিটিকে পুনরায় মাটি চাপা দেয়া হয়েছে। এটি কোন নতুন তিমি নয়।

তবে বালি সরে গিয়ে তিমিটি দৃশ্যমান হওয়ার পরপরই আরেকটি তিমির মৃতদেহ ভেসের আসার খবর প্রশাসনের সংশ্লিষ্টরাসহ স্থানীয়ভাবে প্রচারিত হয়।

 

এদিকে আরেকটি তিমির মৃতদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান প্রশাসনের সংশ্লিষ্টরা। তারা দেখতে পান, গত ২২ দিন আগে সৈকতে বালি চাপা দেয়া তিমিরই মৃতদেহ। জোয়ারের পানিতে বালি সরে যাওয়ায় তিমিটি দৃশ্যমান হয়ে উঠে। পরে এটি এক্সেভেটর দিয়ে বালি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews