1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ময়মনসিংহে হটলাইনে ফোন করলেই ঘরে বসে মিলবে খাবার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধিঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি। সব নাগরিককে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বল্প আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বন্ধ হয়ে গেছে আয়ের পথ। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা খাদ্য সহায়তা দিলেও অনেকে লোকলজ্জার ভয়ে তা নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাদের জন্য একটি হটলাইন চালু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। যে নম্বরে কল করলেই ঘরে পৌঁছে যাবে খাবার। বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের ফেসবুক আইডির টাইমলাইনে প্রকাশ করা হয় এ হটলাইন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা খাবার পৌঁছে দিচ্ছি আপনার ঘরে। ০১৪০৪৪০৯২০৬ নম্বরে কল করে নাম, বাবা বা স্বামীর নাম, ঠিকানা দিতে বলা হয়েছে। এরপরই তথ্য গোপন রেখে ওই ব্যক্তির ঘরে পৌঁছে যাবে খাবার। এদিকে, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিদের মানবিক সহায়তা কর্মসূচিকে সুশৃঙ্খল ও সমন্বয় করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ফলে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তার জন্য সমন্বিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশনা রয়েছে। উক্ত নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেজিস্ট্রেশন ফরম গ্রহণপূর্বক পূরণ করে অথবা জেলা প্রশাসকের ওয়েবসাইটে নিবন্ধন ফরম পূরণ করে অনুমতি সাপেক্ষে সহায়তা কার্যক্রম পরিচালনা করা যাবে। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews