1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

জুমাতুল বিদা মোনাজাতে করোনা থেকে মুক্তি কামনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১
পুরোনো ছবি

আজ ৭ মে শুক্রবার পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন মুসুল্লীরা। করোনা মহামারি থেকে মুক্তি পেতে নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়েছে । এসময় মোনাজাতে মাগফিরাত কামনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। চোঁখের পানি ফেলে ক্ষমা ও রহমত অর্জনের জন্য হাত তোলেন মহান আল্লাহর দরবারে।

পবিত্র রমজান মাসের শেষ জুমা। ইবাদতের মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এ জুম্মাকে।

এজন্য নামাজ আদায় করতে হাজারো মুসল্লী আগেভাগেই উপস্থিত হন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

করোনাভাইরাসে সংক্রমণে ধুকছে পৃথিবী। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। তাই হাত তুলেন মহান আল্লাহর দরবারে।

এ ছাড়া, ব্যক্তি ও পরিবারের জন্য কল্যাণ কামনার পাশাপাশি দেশ-জাতি এবং গোটা মুসলিম উম্মার মঙ্গল ও বিশ্বশান্তির কল্যাণে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লীরা।

এ দিনটি ঐতিহাসিক আল-কুদস দিবস হিসাবেও পরিচিত মুসলিম উম্মাহর কাছে। আর জুমাতুল বিদার মধ্য দিয়ে এক বছরের জন্য বিদায় জানানো হয় পবিত্র মাহে রমজানকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews