1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার আসামির ঢামেকে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আটক মোঃ রেজাউল করিম (৬৫) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত রেজাউল করিম ঝিনাইদহ শৈলকুপা থানার দামুকদিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সোমবার (৬ নভেম্বর ) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পুরাতন ভবনের ৬ তলার ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত রেজাউল করিম বিডিআর বিদ্রোহের বিচারাধীন মামলায় কাশেমপুর কারাগারে বন্দী ছিল। গত শনিবার কারাগারের ভেতরে উচ্চ রক্তচাপ ও ঘন ঘন বমি করার কারণে তাকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে এগারটায় তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews