1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপির রাজনীতি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেইঃ কাদের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

বিএনপির রাজনীতি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে দেশের সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি দাবি করেন, প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই খালেদা জিয়া পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন। তারপরও বিএনপি নেতাদের মন্তব্য প্রমাণ করে দলটি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক তাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। তবুও তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধ নেই।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা চাই, বিএনপি থাকুক। তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমুলক সমালোচনা করুক।

সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিএনপি নেতাদের এমন অভিযোগ নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তাদের এমন কথায় মানুষ হাসে। দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না আর দেখলেও তা সহ্য হয় না বিএনপির।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews