1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকার সাবেক মেয়র খোকা ও যুবদল নেতার স্বরণে দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা ৩৭ নং ওয়ার্ড নবাববাড়ি ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) ‘র উদ্যােগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব, ৩৭ নং বি,এন,পির সাবেক কাউন্সিলর এম, এ,সামাদ ও ৩৭নং ওয়ার্ড বি,এন,পির সিনিয়র সহ-সভাপতি খাজা আয়া জুর রহমান আয়াজের স্বরণে শুক্রবার বাদ এশা নবাববাড়ি জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এ,বি,এম পারবেজ রেজা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম (দা:বা)। নবাববাড়ি ইউনিট বি,এন,পি’র সভাপতি খাজা শাহাবুদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন।হাজী মোঃ শাহ আলম, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন,পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক, ব্যারিস্টার সাইফুর রহমান,
মরহুম এম,এ সামাদের ছেলে মাসুদ রানা , বি,এন,পি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব ও বি,এন,পির দুই নেতার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews