1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ভারতের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ : রিজভী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ভারতের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি। দেশের বিরুদ্ধে এ যড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কেরানীগঞ্জে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ভারতের পণ্য বর্জন করছি যে, কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। সে বন্ধুত্বে জোড়ে শুভেন্দু মমতারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারতে চিকিৎসা বন্ধের হুমকির প্রেক্ষিতে রিজভী বলেন, মনে করেছেন যে- বোধহয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে। না, বাংলাদেশের মানুষ আনন্দিত এখন। আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, অনেক হাসপাতাল আছে, আপনারা কিসের অহংকার করেন। এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে দেশেই চিকিৎসা সেবা নিবে। তিনি আরও বলেন,

শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন ভারতের কাছে বাংলাদেশ জিম্মি থাকার মতো অবস্থায় ছিল। জুলাই বিপ্লবের পর আবার একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে ভারত। তবে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব। লড়াই করব, সংগ্রাম চালিয়ে যাব। রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান নেতাকর্মীদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম মানিক, দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সহসভাপতি আলী হোসেন প্রমুখ।

M/p

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews