1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

যে কারনে সিঁথিতে সিঁদুর দিল পরীমনি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একাধিক হিট সিনেমা উপহার দিয়ে নিয়ের অবস্থান শক্ত করেছেন এই নায়িকা। ওয়েব দুনিয়াতেও নাম লেখিয়েছেন তিনি। এবার কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরীমণির। আর সিনেমা মুক্তির আগেই ভিন্নভাবে দেখা গেল পরীকে। সিঁথিতে সিঁদুর দিয়ে ছবি পোস্ট করে আলোচনায় নায়িকা। মূলত সিনেমার প্রচারণার অংশ এটি।

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ফেলুবক্সী’ সিনেমাটি। তার সিনেমার আগে প্রচারণা চলছে। আর এবার প্রচারণার অংশ হিসেবে সামনে এলো ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত সিনেমাটির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews