1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ ও উত্তর জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা জেলা দক্ষিণের কমিটিতে পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আংশিক কমিটিকে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরের জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে অন্যান্যদের মধ্যে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews