1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

বিজিবির প্রতিরোধে বিএসএফের সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ বাংলাদেশে রাজিনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ শুরু করলে এই উত্তেজনার সূত্রপাত হয়। তবে টানা কয়েক মাসের উত্তেজনা ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় অবশেষে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। শুক্রবার (১০ জানুয়ারি) বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মরকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এতে আপত্তি জানায়। তারপরও মঙ্গলবার পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা জানান, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানাতে পরেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহাড়া দিতে দেখা যায়। তবে এখন বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের ওই কর্মকর্তা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews