1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
ছবি সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে চান না মুশফিকুর রহিম। তার এই অনিচ্ছার কথা বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে জানিয়েছেন মুশফিক। টানা ম্যাচ খেলে ক্লান্ত মুশফিক ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের আগে কিছুদিন বিশ্রামে থাকতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

মিনহাজুল আজ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘মুশফিক টি-টোয়েন্টি থেকে ছুটি চেয়েছে। তবে ও টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলবে। টানা খেলার মধ্যে থাকায় সে হয়তো ক্লান্ত। সে জন্যই একটা বিরতি চাচ্ছে। তবে এটা ও আনুষ্ঠানিকভাবে ক্রিকেট পরিচালনা বিভাগকে বলার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ শেষে কয়েক দিন বিশ্রামের পর ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। খসড়া সূচি অনুযায়ী কোয়ারেন্টিন ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুলাই সফরের প্রথম ও একমাত্র টেস্টটি শুরু হবে বুলাওয়েতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দলও আসবে বাংলাদেশ। সেই সিরিজেও হওয়ার কথা পাঁচটি টি-টোয়েন্টি।

অক্টোবরে বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড দলও। সিরিজে ইংল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews