1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মোংলায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

 ডেস্ক নিউজঃ বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মোংলা পৌর শহরের কবরস্থান রোডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন বলেন, ভোট চলাকালে দুপুর ১২টায় তার প্রতিপক্ষ গ্রুপ হামলা চালায়। এতে সে এবং তার ছেলেসহ চারজন আহত হন। পরে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তারা। আহতরা হলেন-মো. কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর(১৮), মো. বাহাদুর (৩২) ও মো. মিজান (৩০)।

এদিকে কমিটি গঠনের লক্ষে ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ঘটনাস্থলে থাকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনার জন্য তার দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা দায়ী। এই ওয়ার্ডে আবার ভোট হব।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews